নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৬-০৯-১৩ , ০৩:৩০ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
কথিত প্রাথমিকের সহকারী স্কুল শিক্ষক মহিদুলকে আবার গ্রেফতার করেছে পুলিশ। আজ ১৩সেপ্টেম্বর, দুপুর ৩ টার দিকে মোরেলগঞ্জ থানা পুলিশের দৈবজ্ঞহাটী পুলিশ ফাঁড়ির একটি অভিযানিক দল তাকে দৈবজ্ঞহাটী বাজারের হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই গ্রেফতারি পরোয়ানা মূলে তাকে আজ দৈবজ্ঞহাটী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলা নং- দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৭০/২৬। সিআর মামলা নং- ২৬/২৫ মোরেলগঞ্জ।
এরআগে নাগরিক পত্রিকা দুর্ধর্ষ এই সন্ত্রাসী মহিদুলের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ করে। একটি সংবাদের জের ধরে জেলা প্রাথমিক শিক্ষা অফিস মহিদুলকে সাময়িক বরখাস্ত করে।
মহিদুল ইসলাম ওরফে মহিদুল গাজী। বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ১৩৬ নং পশ্চিম গাজিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। তিনি গত এপ্রিল মাসে নিজেকে জজের বন্ধু পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা আত্মসাতের ঘটনায় পুলিশ সত্যতা পেয়ে প্রতিবদন দখিল করলে প্রায় ১৫ দিন কারাভোগ করেন।
তার বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে মারধর, চুরি, ছিনতাই, ডাকাতি্ প্রস্তুতি, ঘের দখল, মাছ-গরু লুট, বাড়িঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, প্রতারণা, টাকা আত্মসাৎসহ দ্রুত বিচার আইনে প্রায় ১২টি মামলা রয়েছে। এসব বিষয়ে নাগরিক পত্রিকা ধারাবাহিক অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করতে থাকে।
মহিদুল কখনও নিজেকে আইনজীবী, কখনও জজের বন্ধু কখনও নিজেকে সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সাথে দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসছে বলে এলাকায় অভিযোগ রয়েছে।
সবশেষ, গত ২০ আগস্ট রাতে পিয়ারা বেগম নামে এক গৃহবধূর স্বামীকে সাক্ষি দেওয়ার কারণে মহিদুল এবং তার ভাই ওহিদুল ইসলামসহ আরও কয়েকজন মিলে বেদম মারধর করে গুরুতর আহত করে। এসময় তার কাছ থেকে ৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় ওই গৃহবধূ বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিস, খুলনা বিভাগীয় উপপরিচালক এবং ঢাকা মহাপারিচালক বরাবর বিচার চেয়ে একটি গত ১ সেপ্টেম্বর আবেদন দাখিল করেন।
এরআগে নাগরিক পত্রিকা কথিত এই শিক্ষক মহিদুলের বিরুদ্ধে যেসব সংবাদ প্রকাশ করে:
জজের বন্ধু সেজে স্কুল শিক্ষক মহিদুলের প্রতারণা; টাকা আত্মসাৎ
প্রতিপক্ষকে ফাঁসাতে তিন মাস আত্মগোপনে ছিলেন স্কুল শিক্ষক মহিদুল
অগ্নিসংযোগ, চুরি, ছিনতাইসহ ডজন মামলার আসামী শিক্ষক মহিদুল
প্রতারণা মামলায় সাজা: স্থায়ী চাকরি হারাতে পারেন কথিত শিক্ষক মহিদুল
সাজাপ্রাপ্ত শিক্ষক মহিদুলের চাকরি বাঁচাতে মিথ্যা প্রতিবেদনে রক্ষাচেষ্টা এডিপিইও’র
বাগেরহাটে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে 'ব্রিচ অব ট্রাস্ট'র অভিযোগ: সাক্ষীর ওপর হামলা
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল্লাহ নাগরিক পত্রিকাকে জানান, গাজীরঘাট এলাকার সেকেন্দার আলীর ছেলে মহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আজ দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.