নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-৩১ , ০৩:২৩ পিএম
কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদ্রাসা (মূল ক্যানভাস)
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের দাখিল পরীক্ষায় ঐতিহ্যবাহী কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও শতভাগ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। চলতি বছর দাখিল পরীক্ষায় ৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ।
মাদ্রাসার এ ভাল ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকেরা খুবই খুশি। তারা এজন্যে মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও প্রধান পৃষ্ঠপোষক খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া মাদ্রাসার শিক্ষার মান ও লেখাপড়ার সুন্দর পরিবেশ অক্ষুন্ন রাখা ও শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত লেখাপড়ায় মনোনিবেশ সৃষ্টিতে মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী এর সার্বক্ষণিক পর্যবেক্ষণ, শিক্ষকমন্ডলীর নিয়মিত পাঠদান ও নিবিড় পরিচর্যা মাদ্রাসার ধারাবাহিক সাফল্যের নেপথ্যে প্রধান ভূমিকা রাখছে বলে শিক্ষার্থী ও অভিভাবকেরা অভিমত ব্যক্ত করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.