মুহাম্মদ মোবারক আলী
আপডেট: ২০২০-০৬-০২ , ০৮:৩৩ এএম
ছবি: ইন্টারনেট
চট্টগ্রামের প্রখ্যাত আলেম আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী (৯৫) আর নেই। মঙ্গলবার (২ জুন) ভোর ৫টার দিকে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে তার মৃত্যু হয় বলে একাদিক সূত্রে জানা যায়। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহির রাউজিউন।এর আগে শনিবার (৩০ মে) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে এনে আইসিইউতে রাখা হয়।
আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমীর বাড়ি বায়েজিদ থানার বটতল এলাকায়। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের ইমাম ও একজন আধ্যাত্তিক। এছাড়া প্রবীণ আলেম হিসেবে তিনি সবার কাছে পরিচিতি এবং বটতল আহছানুল উলুম কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তবে সারা দেশে তার লাখো মুরিদ রয়েছেন।
জানা গেছে, আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী বার্ধক্যজনিত কারণে ৭ বছর ধরে বাড়ির বাইরে যেতেন না। তবে শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তাকে মাঝেমধ্যে হাসপাতালে ভর্তি করা হতো। শনিবার (৩০ মে) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে মঙ্গলবার (২ জুন) ভোরে তিনি না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুতে শোকের চায়া নেমে এসেছে সকল মুরিদের কাছে
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.