নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৬-১০-০৫ , ০৭:৫০ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
নাগরিক পত্রিকার প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে সমবায় বিভাগ। চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকার তামান্না বিল্ডিংয়ে কার্যালয় খুলে ‘ফিউচার ডেভেলপমেন্ট কর্মজীবী কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ (রেজিস্ট্রেশন নম্বর-১৩৮৬২)-এর বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে সঞ্চয় সংগ্রহ ও আকর্ষণীয় লোনের প্রলোভন দেখানোর অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি নাগরিক পত্রিকায় ‘‘বায়েজিদে সমিতির আড়ালে অবৈধ ব্যাংকিং: গ্রাহক টানতে অবাস্তব লোনের প্রলোভন’’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ করা হয়, মাত্র ৬ হাজার টাকা সঞ্চয় জমা দিলে ৩০ হাজার টাকা এবং ১০ হাজার টাকা সঞ্চয় করলে ৫০ হাজার টাকা লোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতিষ্ঠানটির মাঠকর্মীরা বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করছেন। এ নিয়ে ভুক্তভোগীদের কয়েকজনের বক্তব্যও প্রকাশ করা হয়।
প্রতিবেদনটি প্রকাশের পর চট্টগ্রাম জেলা সমবায় অফিসার সিফাত উল্লাহ তাসনিম সংশ্লিষ্ট উপজেলা সমবায় অফিসারকে বিষয়টি সরেজমিনে তদন্ত করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
জেলা সমবায় অফিসার এর আগে নাগরিক পত্রিকাকে জানিয়েছিলেন, সমবায় সমিতির সাধারণ জনগণ বা অসদস্যদের কাছ থেকে এভাবে সঞ্চয় সংগ্রহের আইনগত এখতিয়ার নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিবন্ধন বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানান তিনি।
এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রতিষ্ঠানটির পরিচালক বিজয় বড়ুয়ার সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ সংক্রান্ত আরও প্রতিবেদন পড়ুন:
বায়েজিদে সমিতির আড়ালে অবৈধ ব্যাংকিং: গ্রাহক টানতে অবাস্তব লোনের প্রলোভন
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.