নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৬-০৯-০২ , ০৫:০৬ এএম
ছবি: নাগরিক পত্রিকা
জাতীয় বেতন কাঠামো ২০২৬ অনুমোদন দিয়েছে সরকার। এতে বিভিন্ন গ্রেডের কর্মকর্তাদের ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বেড়েছে। নতুন এই পে-স্কেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ছে।
পে-স্কেলে দশম গ্রেডের প্রধান শিক্ষকদের চাকরির শুরুতে মূল বেতন ১৬ হাজার টাকা থেকে বেড়ে ৩২ হাজার টাকা ও ১৩তম গ্রেডের সহকারী শিক্ষকদের ১১ হাজার টাকা থেকে বেড়ে ২৪ হাজার টাকা হবে।
নতুন পে-স্কেল অনুযায়ী, দশম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের ক্ষেত্রে চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত নতুন বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হবে। ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আরও ২৫ শতাংশ এবং ২০২৭ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট ২৫ শতাংশ কার্যকর হবে। নতুন হারে সব ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
প্রধান শিক্ষকদের বেতন বেড়ে কত হলো
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি দশম গ্রেডের। নতুন বেতন কাঠামোয় এই গ্রেডের চাকরির শুরুতে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার টাকা। ইনক্রিমেন্টের মাধ্যমে এই গ্রেডের সর্বোচ্চ মূল বেতন হতে পারে ৭৭ হাজার ৩০০ টাকা।
তিন ধাপে বেতন বাস্তবায়নের ফলে দশম গ্রেডে চাকরির শুরুতে মূল বেতন ১৬ হাজার টাকা থেকে প্রথম ধাপে ২৪ হাজার, দ্বিতীয় ধাপে ২৮ হাজার এবং তৃতীয় ধাপে ৩২ হাজার টাকায় উন্নীত হবে।
এর সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষাসহায়ক ও অন্যান্য ভাতাও যুক্ত হবে। ফলে সব ধাপ বাস্তবায়নের পর ১০ম গ্রেডের একজন প্রধান শিক্ষকের মোট বেতন-ভাতা ৫০ হাজার টাকার বেশি হতে পারে।
জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ হয় সহকারী শিক্ষকদের মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে। ২০ শতাংশ সরাসরি নিয়োগ দেওয়া হয়।
সহকারী শিক্ষকদের বেতন কত বাড়লো
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে নিয়োগ পান। নতুন কাঠামোয় এ গ্রেডের চাকরির শুরুতে মূল বেতন ১১ হাজার টাকা থেকে বেড়ে ২৪ হাজার টাকা হবে। ইনক্রিমেন্টের মাধ্যমে এ গ্রেডের সর্বোচ্চ মূল বেতন হতে পারে ৫৮ হাজার টাকা।
নতুন কাঠামোর প্রথম ধাপে মূল বেতন হবে ১৭ হাজার ৫০০ টাকা। পরবর্তী ধাপগুলো বাস্তবায়নের পর তা ২৪ হাজার টাকায় উন্নীত হবে। এর পর বাড়িভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য সুবিধা যোগ হলে মোট বেতন প্রায় ৪০ হাজার টাকার কাছাকাছি হতে পারে।
নবম থেকে ২০তম গ্রেডেও বাড়ছে বেতন
নতুন বেতন কাঠামোয় নবম গ্রেডের চাকরির শুরুতে মূল বেতন ২২ হাজার টাকা থেকে বেড়ে ৪৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তিন ধাপে এটি কার্যকর হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.