নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-০১ , ১১:০৯ এএম
ছবি: সিটিজেন নিউজ
যশোরের ঝিকরগাছায় ট্রাকচাপায় মামুন হোসেন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ইন্দ্রা (১৮) নামে তার এক বন্ধু। সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালী গির্জার সামনে এ দুর্ঘটনা ঘটে।
মামুন পৌর সদরের পুরুন্দরপুর চৌধুরী পাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। আহত ইন্দ্রা একই এলাকার আলম হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মামুন ও তার বন্ধু ইন্দ্রা মোটরসাইকেলে করে বেনাপোল-নাভারন থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে পণ্যবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থালেই মামুনের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক ইন্দ্রা।
খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং আহত ইন্দ্রাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
যশোরের ঝিকরগাছা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটকের ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.