নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-২৯ , ১০:১০ এএম
ছবি: সিটিজেন নিউজ
যশোরের বেনাপোলে ৫৭টি স্বর্ণের বারসহ বানেছা খাতুন (৩৫) নামের এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টার সময় সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক নারী সাদিপুর গ্রামের দুখু মিয়ার স্ত্রী।
বিজিবির দাবি, আটক বানেছা খাতুন একজন স্বর্ণ পাচারকারী। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯ কেজি ২০০ গ্রাম।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো: সেলিম রেজা জানান, গোপন একটি খবর আসে সীমান্তবর্তী সাদিপুর গ্রামের বানেছা নামে একজন নারী স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার করবে। এ ধরনের খবরের ভিত্তিতে বেনাপোল বিজিবি কোম্পানি সদরের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ৯ কেজি ২০০ গ্রাম ওজনের ৫৭ পিস স্বর্ণের বারসহ বানেছাকে হাতেনাতে আটক করে।
আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.