নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-২৬ , ০২:০৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চুয়াডাঙ্গায় ৫ দুর্বৃত্ত মিলে দুই বোনকে গণধর্ষণ করেছে। নিজ বাড়িতে অনুষ্ঠানের রান্নার কথা বলে তাদেরকে একটি বাড়িতে নিয়ে গণধর্ষণ করা হয়। সোমবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামে এই গণধর্ষণের ঘটনা ঘটে। মঙ্গলবার (২৫ আগস্ট) দর্শনা থানা পুলিশ নির্যাতিত ওই দুই নারীকে উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ আনোয়ার হোসেন সুমন নামে এক ধর্ষককে গ্রেফতার করে।
পুলিশ জানায়, নির্যাতিত ওই দুই নারী আপন বোন। তারা একটি ডেকোরেটরে বার্বুচির কাজ করে। সোমবার বিকালে নিজ বাড়িতে একটি অনুষ্ঠানে রান্নার জন্য তাদেরকে ডেকে নেয়া হয়।
দর্শনা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহব্বুর রহমান জানান, সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের রইচ উদ্দীনের ছেলে আনোয়ার হোসেন সুমন (২৬) ওই দুই বোনকে নিজ এলাকাতে নিয়ে আসে। এরপর তার বন্ধু মিলনের বাড়িতে রেখে ৫ জন মিলে তাদেরকে ধর্ষণ করে। মঙ্গলবার দুপুরে পুলিশ খবর পেয়ে নির্যাতিত দুই বোনকে উদ্ধার করে। এ ঘটনায় নির্যাতিত দুই নারী মঙ্গলবার রাতে ৫ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে আনোয়ার হোসেন সুমনকে গ্রেফতার করেছে।
পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় অভিযুক্ত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.