সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০৮ , ০৯:১০ এএম
ছবি: সিটিজেন নিউজ
চুয়াডাঙ্গার সদরে বাস ও নসিমন সংঘর্ষে পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। শনিবার (৮ আগস্ট) সকাল ৭টার দিকে সদর উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গা সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবু জিহাদ গণমাধ্যমকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনচালিত নসিমন, করিমন চালকদের ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। হাসপাতালে নেওয়া হলে আরও ২ জন মারা যান। আহত হন ৭ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.