বেনাপোলে ছোট ভাইয়ের গুলিতে বড় ভাই খুন

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-২৯ , ১২:১৬ পিএম

বেনাপোলে ছোট ভাইয়ের গুলিতে বড় ভাই খুন ছবি: সিটিজেন নিউজ

যশোরের বেনাপোলে ছোট ভাইয়ের গুলিতে বড় ভাই খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৯ জুলাই) সকালে কাগজপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো.রাসেল। তিনি ওই গ্রামের মো. ইদ্রিস আলীর পুত্র। এ ঘটনায় নিহতের ছোট ভাই আমজাদ হোসেনে গ্রেফতার করেছে পুলিশ।

বেনাপোল পোর্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান , আজ সকাল সাড়ে ১০টার দিকে নিহত রাসেল ও মিশার মধ্যে পারিবারিক কলহ বাধে । একপর্যায়ে ছোট ভাই মিশা ঘর থেকে পিস্তল বের করে বড় ভাই রাসেল কে লক্ষ্য করে গুলি ছুড়লে রাসেল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে । পরে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায় । ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী গ্রাম থেকে আমজাদ হোসেন মিশাকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি ও চাকুসহ তাকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হবে।