শার্শা সীমান্তে ফেনসিডিল সহ আটক-৩

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-২৩ , ০৩:০৫ পিএম

শার্শা সীমান্তে ফেনসিডিল সহ আটক-৩ ছবি: সিটিজেন নিউজ

যশোরের শার্শা সীমান্ত থেকে ৮৩ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইক সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, শার্শা থানার পাঁচ ভুলাট গ্রামের মৃতঃ কেরামত আলীর ছেলে আলমগীর হোসেন (৩৩), বেনাপোল পোর্ট থানার ডুবপাড়া গ্রামের মৃতঃ চাঁদ আলীর ছেলে জিয়ারুল (৩৫) ও নাভারন কাজীরবেড় গ্রামের আনোয়ার হোসেন আনারের ছেলে সাঈদ আনোয়ার সোহান (২২)।

শার্শা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,আটককৃতদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।