নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৭ , ০৫:৫৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
নড়াইলে দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (০৬ মে) দিনগত রাত ১১টার দিকে নড়াইল সদর উপজেলার কামালপ্রতাপ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্যকে নড়াইল সদর হাসপাতলে চিকিৎসা চলছে।এছাড়া পুলিশের ব্যবহৃত পিকআপ ভ্যানেও ভাংচুর করেছে সন্ত্রাসীরা।
পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানার কামালপ্রতাপ গ্রামে সম্প্রতি প্রতিপক্ষের হামলায় নিহত সাফিয়ার মোল্যা হত্যা মামলার বাদী পক্ষের লোকজন ইতিপূর্বে আসামি পক্ষের লোকজনের একাধিক বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় ওই এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার করা হয়।
বুধবার (৬ এপ্রিল) রাত ১১টার দিকে সাফিয়ার মোল্যা হত্যা মামলার বাদী পক্ষের আমাদা গ্রামের মাসুম খান ও বাবুল খানের নেতৃত্বে একদল সন্ত্রাসী আসামি আফজাল জমাদ্দারের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করছিলো।
এ সময় ওই এলাকায় টহলে থাকা পুলিশ সদস্যরা সন্ত্রাসীদের ধাওয়া করে আহাদ খান নামের একজনকে আটক করে। তখন মাসুম খান ও বাবুল খানের নেতৃত্বে পুলিশের কাছে আটক আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা করলে কনস্টেবল আশিক ও রাকিব মারাত্মক আহত হন। এ সময় পুলিশের ব্যবহৃত পিকআপ ভ্যানটিতে ভাংচুর চালায় সন্ত্রাসীরা।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশি টহল জোরদার করা। এ ঘটনায় বৃহস্পতিবার (০৭ মে) বিকেলে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০/৭০জনের নামে মামলা দয়ের হয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করছে। জড়িত অন্যদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.