জসিম উদ্দিন | মোংলা প্রতিনিধি
আপডেট: ২০২০-০৪-২৩ , ০৫:৩৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ধান কাটা ও মাড়াইয়ের জন্য মোংলা থেকে শ্রমিক প্রেরণ শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মোংলা বাসষ্টানে শ্রমিক প্রেরন কায্যক্রমের উদ্ধোধন করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। এ সময় তিনি বাছাইকৃত ৫৭ জন কৃষি শ্রমিকদের করোনার সংক্রমন থেকে সুরক্ষার জন্য মাক্স, হ্যান্ড গ্লোবস ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেন।
পরে জীবানুমুক্ত স্প্রে ব্যাবহার করে বাস যোগে বরিশালে পাঠানো হয় ওই শ্রমিকদের।
পুলিশ সুপার জানান, বাগেরহাট জেলায় ধান চাষ হয়না। সবাই মৎস্য চাষের উপর নির্ভরশীল। তাই এই সময়ে এখানকার কৃষি শ্রমিকরা বিভিন্ন জেলায় ধান কাটতে যায়। এতে কৃষকের ধান কাটায় যেমন সুবিধা হবে তেমনি মাড়াই করার কাজে যাওয়া শ্রমিকদের আর্থিক সচ্ছলতা আসবে। বাংলাদেশের চাহিদানুযায়ী খাদ্য মজুদ নিশ্চিত হবে।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মোঃ আসিফ ইকবাল,মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী প্রমুখ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.