মোংলায় ৭শ পরিবারের পাশে আমেরিকান প্রবাসী

 জসিম উদ্দিন | মোংলা প্রতিনিধি
আপডেট: ২০২০-০৪-২৩ , ০৫:২৪ পিএম

মোংলায় ৭শ পরিবারের পাশে আমেরিকান প্রবাসী ছবি: সিটিজেন নিউজ

মোংলায় করোনার দূভোগে পড়া সাতশ পরিবার কে নগদ আর্থিক সহায়তা দিয়েছে আমেরিকান প্রবাসী মোঃ জাহাঙ্গীর গাজী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মোংলা উপজেলার চাদপাই মাজার এলাকায় সাতশত ব্যাক্তিকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়।

প্রত্যেক ব্যাক্তি কে নগদ এক হাজার টাকা করে মোট সাত লক্ষ টাকা অসহায় মানুষদের হাতে তুলে দেয়া হয়।

আমেরিকায় অবস্থান করা ওই প্রবাসীর পক্ষে সহায়তার টাকা বিতরন করেন তার পিতা সমাজ সেবক গাজী আবু বক্কর ছিদ্দিকি ও পরিবারের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত মান্নান,ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক নুর আলম প্রমূখ।