মোংলায় জরুরি খাদ্য সামগ্রী বিতরণ

 জসিম উদ্দিন | মোংলা প্রতিনিধি
আপডেট: ২০২০-০৪-২২ , ০৪:৩১ পিএম

মোংলায় জরুরি খাদ্য সামগ্রী বিতরণ ছবি: সিটিজেন নিউজ

করোনা ভাইরাস সংক্রমণ রোধে শতাধিক জেলে ও শ্রমজীবি পরিবারের মাঝে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করেছে পশুর রিভার ওয়াটারকিপার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট জেলা কমিটি এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ। বুধবার (২২ এপ্রিল) সকালে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মোংলা প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল, পশুর রিভার ওয়াটারকিপার বাপার জেলা সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী, সাংবাদিক নেতা মনিরুল হায়দার ইকবাল, আমীর হোসেন আমু, মোঃ জসিম উদ্দিন,আবু হোসাইন সুমন, মোঃ আবুল হাসান, হাসান মাহমুদ, বাপা নেতা নাজমুল হক, তানজীম হোসেন মুকুল, পশুর রিভার ওয়াটারকিপারের ভলান্টিয়ার আব্দুর রশিদ, কমলা সরকার প্রমূখ।

খাদ্য সহায়তা প্রদানকালে বক্তারা বলেন, করোনাকালে তথাকথিত সভ্যতার চাকা থমকে যাওয়ায় প্রকৃতি আজ নিজরূপে সেজেছে। প্রাণ-প্রকৃতিকে সুরক্ষাকে করেই সভ্যতার অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে এটাই হচ্ছে করোনাকালের শিক্ষা।

এসময় বক্তারা করোনার থাবা থেকে রক্ষা পেতে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান।

উল্ল্যেখ্য শতাধিক জেলে ও শ্রমজীবি পরিবারের প্রত্যেককে ২৫ কেজি চালের বস্তা প্রদান করে খাদ্য সহায়তা দেয়া হয়