মোংলায় শ্রমিক নেতাদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ

 জসিম উদ্দিন | মোংলা প্রতিনিধি
আপডেট: ২০২০-০৪-২২ , ০৪:০৪ পিএম

মোংলায় শ্রমিক নেতাদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ ছবি: সিটিজেন নিউজ

মোংলা বন্দর ইমারত নির্মান শ্রমিক নেতাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

নির্বাচিত শ্রমিক নেতারা বলছেন,গেল নির্বাচনে তাদের কাছে পরাজিত হয়ে আগামী নির্বাচনে সাধারন শ্রমিকদের কাছে তাদের ভাব মূর্তি নষ্ট করার জন্য নানা কুৎসা রটাচ্ছে প্রতিদ্ধন্ধী প্রার্থীরা। এমনকি সমাজের দর্পন কলম সৈনিক সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে তাদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করিয়েছেন।

মোংলা বন্দর ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ শাজাহান ফকির বলেন, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন এর গঠনরে ৫ নং ধারা মোতাবেক দুইশত সদস্যদের নিকট থেকে সদস্য ফি ৫০ টাকা ভর্তি ফি ২০ টাকা আর পরিচয় পত্র কার্ড তৈরী বাবত ৩০ টাকা নেয়া হয়েছে। যা করোনায় দূর্ভোগ দেখা দিলে বাকী সদস্যের নিকট থেকে নেয়া স্থগিত করা হয়। যাদের কাছ থেকে নেয়া হয়েছে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে ফেরত দেয়া হয়।

তিনি বলেন, গেল নির্বাচনে হেরে গিয়ে প্রতিপক্ষ একটি গ্রুপ তাদের নামে চাদাবজিসহ নানা অপপ্রচার চালাচ্ছে। নির্মান শ্রমিক নামধারী একটি গ্রুপ ওই শ্রমিক সংগঠনটির সদস্যদের মধ্যে বিভেদ তৈরী করছে।

ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সদস্য ইসমাইল হোসেন ও মাসুম আকন জানান,সংগঠনের চাদা হিসেবে তারা একশ টাকা জমা দিয়ে ছিলেন। প্রশাসনের নির্দেশে সেটি ফেরত পেয়েছেন।