মোংলায় হরিনের মাংসসহ শিকারী আটক

 জসিম উদ্দিন | মোংলা প্রতিনিধি
আপডেট: ২০২০-০৩-৩০ , ১০:১৫ পিএম

মোংলায় হরিনের মাংসসহ শিকারী আটক

সুন্দরবন থেকে হরিন শিকার করে পাচারের সময় মনি শেখ (২৭)নামে এক ব্যাক্তিকে আটক করেছে স্থানীয়রা। সোমবার বিকালে মোংলা উপজেলার মিঠাখালী বাজার সংলগ্ন খালে নৌকা নিয়ে যাওয়ার তাকে আটক করা হয়।

এসময় ৪২ কেজি হরিনের মাংস, হরিন শিকারের ফাঁদ ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।

চটেরহাট পুলিশ ফাড়ীর ইনচার্জ এস আই মোঃ রবিউল ইসলাম জানায়, দীর্ঘদিন যাবত একদল হরিন শিকারী সুন্দরবন থেকে মায়াবী হরিন শিকার করে দেশের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি করে আসছিলো। হরিণ শিকার চক্রের বেশ কয়েকটি সিন্ডকেট  মোংলা,মোড়ল গন্জ,শরন খোলা ও কয়রা,বাজুয়া এলাকায় রয়েছে।

এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানায়, আইনী প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মাংস ও আটক মনি শেখ এর বিরুদ্ধ মামলা দায়েরের পর বাগেরহাট আদালতে সোপর্দ করা হবে।