জসিম উদ্দিন | মোংলা প্রতিনিধি
আপডেট: ২০২০-০৩-৩০ , ০৫:৩৩ পিএম
মোংলায় কর্মরত সংবাদকর্মীদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধক পিপিই পোষাক ও মাক্স বিতরন করা হয়েছে। মোংলা প্রেস ক্লাবে সোমবার দুপুরে ক্লাব মিলনায়তনে সভাপতি এইচ এম দুলাল উপস্থিত সদস্যদের মধ্যে ভাইরাস প্রতিরোধক এ পোষাক বিতরন করেন।
মোংলা সমুদ্র বন্দর হিসেবে এখানে নিত্য নতুন বিদেশী জাহাজ ও নাবিকদের অগমন ঘটছে। এ ছাড়া সংবাদ সংগ্রহ ও পেশাগত কাজ করতে গিয়ে করোনা ভাইরাস সংক্রমনের ঝুকিতে রয়েছেন সংবাদ কর্মীরা। আর এ ঝুকি এড়াতে ক্লাবের সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখের ব্যক্তিগত তহবিল থেকে এই পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ও মাস্ক বিতরণ করা হয়।
এ ই পিপিই গণমাধ্যমকর্মীদের হাতে তুলে দেন মোংলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব এইচ এম দুলাল ও সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান সাংবাদিক মোঃ নুর আলম শেখ। এতে পেশাগত কাজে উৎফুল্ল হয়ে ওঠেন সংবাদ কর্মীরা।
এ সময় ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী, সাবেক সভাপতি এম এ মোতালেব,সাবেক সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আহসান হাবিব হাসান ও আমির হোসেন আমু ,সাবেক সহ সভাপতি জসিম উদ্দিন,সহ সাধারন সম্পাদক মাহমুদ হাসান, সাবেক সহ সভাপতি নিজাম উদ্দিন,সাবেক সহ সাধারন সম্পাদক মনিরুল ইসলাম দুলু,আবু হাসান,আবু হোসাইন সুমন,এম এম ফিরোজ,সোহাগ মোলাহ,একরামুল হক,শফিকুল ইসলাম শান্ত,সহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.