নড়াইল প্রতিনিধি
আপডেট: ২০২০-০৩-১৮ , ০৯:৫৩ এএম
নড়াইলের লোহাগড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২০ নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে পালিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ উপলক্ষে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা প্রশাসন ও পৌর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত নানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন, ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, কৃষি অফিসার সমরেন বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রাণী মজুমদার, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বণি আমিন, সাধারণ সম্পাদ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ওহিদুর রহমান, দিঘলিয়া ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নুর আলী, কোটাকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম টুটুল, আওয়ামী লীগ নেতা সৈয়দ শরিফুল ইসলাম সরু, মোঃ বনি, বিএম লিয়াকত হোসেন, সরদার আব্দুল হাই, লক্ষীপাশা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শেখ বদরুল আলম টিটো, পৌর কাউন্সিলর মোঃ আনিসুর রহমান প্রমুখ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.