মোংলায় ৩ নাবিক কোয়ারেন্টাইনে, জাহাজ থেকে নামা নিষেধ

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-০৫ , ০১:২৯ পিএম

মোংলায় ৩ নাবিক কোয়ারেন্টাইনে, জাহাজ থেকে নামা নিষেধ

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মোংলায় সমুদ্র বন্দরে তিন ফিলিপিনো নাবিক কোয়ারেন্টাইনে; তাদের জাহাজেই থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সিঙ্গাপুরের ওই জাহাজটি মোংলা বন্দরে আসে। ওই তিন নাবিকের গায়ে জ্বর থাকায় আইএডিসিআর এর পরামর্শে তাদের জাহাজের আলাদা তিনটি কক্ষে রাখা হয়েছে এবং ওষুধ সরবরাহ করা হয়েছে।