সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-২৭ , ০১:০০ পিএম
ছবি । সিটিজেন নিউজ
ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জ উপজেলার পাতবিলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কোটচাঁদপুর পৌরসভার দুধসর গ্রামের শিমুল বিশ্বাসের ছেলে সৌভিক (২৮), কালীগঞ্জ উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের জুয়েল হোসেনের ছেলে সোহেল হোসেন (২৭) ও আনোয়ার আলীর ছেলে আকরাম হোসেন (৪০)।
কালীগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান জানান, বিকেলে সৌভিক মোটরসাইকেলে করে কালীগঞ্জ থেকে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পাতবিলা তেলপাম্পের সামনে পৌঁছালে কালীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ওভারটেক করার সময় কোটচাঁদপুর থেকে কালীগঞ্জগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় কালীগঞ্জের দিক থেকে কোটচাঁদপুর যাওয়া অপর একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনটি মোটরসাইকেলের পাঁচজন আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সৌভিককে মৃত ঘোষণা করেন। আহতদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। রাত ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে সোহেল ও আকরাম মারা যান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.