নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২১-০২-১৪ , ১১:০২ এএম
ছবি । সিটিজেন নিউজ
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার চুকনগর মৎস্য আড়তের কাছে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ইজিবাইক চালক ইউনুস আলী (৩৫), যাত্রী মো. হাবিবুর রহমান (৪০) ও রাজিবুল ইসলাম (৪০)।
পুলিশ জানায়, মো. হাবিবুর রহমান অসুস্থ হয়ে পরায় তাকে ডাক্তার দেখাতে পাইকগাছার গদাইপুর থেকে খুলনায় নিয়ে আসেন রাজিবুল। নগরীর ময়লাপোতা এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা শেষে ইজিবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। তাদের বহনকারী ইজিবাইকটি ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস (ঢাকা গামী শামিম এন্টারপ্রাইজ) ইজিবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও চুকনগর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে।
ডুমুরিয়ার চুকনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসির উদ্দিন বলেন, ঢাকাগামী বাসের চালক বেপরোয়াভাবে বাস চালাচ্ছিলেন। হঠাৎ করে সামনে ইজিবাইক চলে আসলে বাসের নিয়ন্ত্রণ রাখতে পারেনি। ইজিবাইকটিকে চাপা দিয়ে চালক ঢাকায় না গিয়ে খুলনার দিকে গিয়ে কাঁঠালতলায় বাস ফেলে পালিয়ে যায়।
নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.