সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-১০ , ০৩:৫৪ পিএম
ছবি । সিটিজেন নিউজ
ঝিনাইদহে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার বারবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ ফায়ার স্টেশন অফিসার মামুনুর রশিদ।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.