নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২১-০১-১০ , ১২:৪৮ পিএম
ছবি । সিটিজেন নিউজ
সাতক্ষীরা-খুলনা মহা সড়কের শাকদাহ নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত ও ১০ জন আহত হয়েছে। রবিবার (১০ জানুয়ারি) সকালে তালা উপজেলার পাটকেলঘাটা থানার শাকদাহ ব্রিজ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাসিয়া গ্রামের মৃত মাদার চন্দ্র মন্ডলের ছেলে রামপদ মন্ডল ও একই এলাকার মৃত বনমালী মন্ডলের ছেলে অতিঙ্কার মন্ডল।
পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী একটি যাত্রীবাহী বাস শাকদাহ ব্রিজ পার হয়ে অপর একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলে দুই জন নিহত হয়। এ সময় আহত হয় আরো ১০ জন। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, এ খবর পাওয়া মাত্র পাটকেলঘাটা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করছেন।
পাটকেলঘাটা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাসটি (খুলনা মেট্রো-জ- ০০-০৪-০০৬৯) উদ্ধার করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.