নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১২-২৪ , ১১:৪৯ এএম
ছবি । সিটিজেন নিউজ
কুষ্টিয়ায় বালিভর্তি ট্রাক চাপায় এক শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত হানিফ (৩৪) স্থানীয় মসলেমপুর গ্রামের বাসিন্দা বজলুর রহমাননের ছেলে। তিনি বায়েজিদ অ্যাগ্রো ফুডের অটো রাইস মিলের শ্রমিক ছিলেন।
দৌলতপুর থানার দায়িত্বপ্রাপ্ত ওসি জহুরুল আলম জানান, বৃহস্পতিবার সকালে চালকল শ্রমিক হানিফ বাড়ি থেকে বেরিয়ে বাইসাইকেলে করে আল্লারদর্গায় তার কর্মস্থলে যাচ্ছিলেন।পথে ওই ঘটনাস্থলে বালিভর্তি একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করলেও পালিয়ে যাওয়া চালককে আটক করতে পারেনি পুলিশ বলেন তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.