নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১২-২১ , ০৮:৫৩ পিএম
সিটিজেন নিউজ
যশোরে ছুরিকাঘাতে বিশে ওরফে বিষে (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে শহরের আরবপুর এলাকার আসলামের হোটেলে এ ঘটনা ঘটে।
বিষে শহরের আরবপুর এলাকায় মালেক ওরফে খালেকের ছেলে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, বিকেলে শহরের আরবপুর মোড়ে আসলামের হোটেলে ভাত খাচ্ছিলেন বিশে। এ সময় বালিয়া ভেকুটিয়া কলোনি এলাকার দেলোয়ারের ছেলে সাগর (৩০) ও তার কয়েকজন সহযোগী তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদক, অস্ত্র, বিস্ফোরকসহ বিভিন্ন আইনে অন্তত ৯টি মামলা রয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.