কুষ্টিয়ার বাঘা যতীনের ভাস্কর্য ভাংচুর; ৩জন গ্রেফতার

 নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১২-১৯ , ০৩:২২ পিএম

কুষ্টিয়ার বাঘা যতীনের ভাস্কর্য ভাংচুর; ৩জন গ্রেফতার ছবি । সিটিজেন নিউজ

কুষ্টিয়ার কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিছুর রহমান, সবুজ হোসেন ও হৃদয় আহম্মেদ।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত থেকে অভিযান পরিচালনা করে কুমারখালীর বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে মোট চারজন জড়িত রয়েছে বলে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন। অপরজনের নাম বাচ্চু। সে এখনও পলাতক রয়েছে।

অধিকতর তদন্ত চলছে। এর পেছনে যারা জড়িত আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

ঘটনার পর গেল রাতে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হারুনুর রশিদ। এতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।

কুমারখালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, অভিযান অব্যাহত রয়েছে। অন্যদেরও দ্রুত গ্রেফতার করা হবে।