নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১১-১৩ , ০৩:১৬ পিএম
ঝিনাইদহের মহেশপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মহেশপুর উপজেলার সেজিয়া গ্রাম ও খালিশপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে রাস্তা পার হচ্ছিল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আব্দুল হামিদের ছেলে মামুনুর রশিদ (৩০)। এসময় ঢাকা থেকে জীবননগর গামী রয়েল পরিবহণের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।
অপরদিকে মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের জানলাকাটা ব্রীজ এলাকায় গরু বোঝায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আবুল হোসেনের ছেলে সবুজ হোসেন (৩২) নিহত হয়।
মহেশপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আলাদা দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.