নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১০-২৮ , ১১:৪৪ এএম
কুষ্টিয়ার তিন উপজেলায় অ্যালকোহল পানে তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) ভোরে তিন জনের মৃত্যু হয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে তারা অ্যালকোহল পান করেছিলেন বলে এলাকাবাসী জানিয়েছে।
নিহতরা হলেন- রিপন কুমার ঘোষ, নিতাই বিশ্বাস ও অনিক বিশ্বাস।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভর্তি ইনচার্জ ছানোয়ার হোসেন জানান, অ্যালকোহলের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের মৃত দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাসকে হাসতাপালে ভর্তি করা হয়। এরপর সদর উপজেলার বড় আইলচারার তপন বিশ্বাসাসের ছেলে অনিক বিশ্বাসকে ভোররাত ৪টার দিকে ভর্তি করা হয়। ভোর পৌনে ৫টার দিকে খোকসা উপজেলার কালিবাড়ি বাজারের অবেশ ঘোষের ছেলে রিপন কুমার ঘোষকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিন যুবকই মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, এদের মৃত্যুর বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.