সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-১৫ , ০৯:২৪ এএম
ছবি: সিটিজেন নিউজ
সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার খলিশা গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হলেন- শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩৫), ছেলে সিয়াম হোসেন (১০) ও মেয়ে তাসলিমা (৮)। তাদের বাড়ি কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিশাগ্রামে। জানা গেছে শাহিনুর রহমান একজন মৎস্য ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় শাহিনুরের চার মাস বয়সী অপর সন্তান বেঁচে আছে।
পুলিশের ধারণা, গতরাতে গ্রিল ভেঙে দুর্বৃত্তরা ঘরে ঢুকে এই চারজনকে কুপিয়ে হত্যা করেছে।
কলারোয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারান পাল গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পুলিশকে খবর দিয়ে জানায়, তার ইউনিয়ন পরিষদের পাশের এক বাড়িতে রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা একই পরিবারের চার সদস্যকে হত্যা করেছে। এ খবর পেয়ে তিনি (ওসি) কয়েকজন পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে যান।
ওসি হারান পাল গণমাধ্যমকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের লাশ দেখতে পায়। চারজনকেই কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, বাড়ি থেকে কোনও জিনিসপত্র খোয়া যায়নি।
ওসি হারান পাল বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, কারা এই ঘটনা ঘটাল, তা প্রাথমিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতি করার জন্য নয়, পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.