কী খবর প্রদীপ?
মাহাবুব রহমান দুর্জয়
আপডেট: ২০২০-০৮-১০ , ০২:২৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
সাবেক সেনাকর্মকর্তা হত্যার অডিও ফাঁস হলো, ভালো কথা- কিন্তু ফোন কলের অডিওতে প্রদীপ কুমারের সাথে কথোপকথনে আইনজীবীর পরিচয় গোপন কেন? আইনজীবীর মোবাইল নম্বর কি রেজিস্ট্রেশন করা নাই? আইনজীবীর নাম প্রকাশ করতে সমস্যা হচ্ছে কেন? ধোয়াশা পরিষ্কার করুন। ঘটনা বিশ্লেষণ করলে নিশ্চিত বলা যায় যে গ্রেফতারকৃত ওসি প্রদীপ ওই আইনজীবীর মাধ্যমেই আইনের প্যাঁচ তৈরী করে নিরাপরাধ অনেক মানুষ হত্যা করে।
আইনজীবীকে কেন আইনের বাইরে রাখা হবে? আইনজীবী কি আইনের উর্ধ্বে? আইনের লোকদের যা অবস্থা তা দেখে যে কেউই আইন ও আইনি লোকদের প্রতি শ্রদ্ধা হারাবে। যে, যারা নিরাপদে রাখবে সেই তারাই সম্মানের বদলে কলঙ্ক অর্জন করছেন প্রতিনিয়ত। মানুষ এখন আইন ও আইনের লোকদের সম্মান দেখাতে চায় না। সম্মান না দেখানোরও যথার্থভাবে অনেক যুক্তি আছে।
আতঙ্কের বিষয় হচ্ছে- থানার একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার ৩ বছরে ২ হাজার ৮০ কোটিরও অধিক টাকার রহস্য উদঘাটন হবে হয়তো, তবে স্থায়ী কোন সমাধান হবে না কখনও। সকল জায়গায় কেঁচো খুঁড়ে দেখেন সাপ বেরিয়ে আসবে নিশ্চিত। কেননা (এসপি, ওসি, এসআই, আইনজীবী, রাজনৈতিক নেতা, চলচিত্র শিল্পী, কথিত ব্যবসায়ী, হলুদ সাংবাদিক) এরাই যদি অধিক হত্যাকান্ডের সাথে জড়িত থাকে তাহলে রাষ্ট্রের নিরীহ নাগরিকগণ যাবে কোথায়? নাগরিক নিরাপত্তা কোথায়? প্রতিনিয়ত ভয় হচ্ছে! এ ভয় শুধু ঘর থেকে বের হলেই হচ্ছে তা কিন্তু নয়। নিজের ঘরেও এখন আর নিরাপদ বোধ করার মত কোন উদাহরণ খুঁজে পাচ্ছি না।
রাষ্ট্র কি তাহলে বিএনপি আমলের অন্ধকার শাসনামলের দিকেই যাচ্ছে? আড়ালে কেউ তো আছে যারা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য সরাসরিভাবে কলকাঠি নাড়ছে। চলমান সময়ে যা পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে তা মোটেও রাষ্ট্র এবং নাগরিকদের জন্য সুবিধাজনক মনে হচ্ছে না। দেশ যখন পরিকল্পিতভাবে উন্নয়নের মহাসড়কে ঠিক তখনই সুশৃঙ্খল একটি রাষ্ট্রকে জঙ্গিবাদী রাষ্ট্র যারা বানাতে চায় তাদের ষড়যন্ত্রের মূল চাবিকাঠি উপরে ফেলতে হবে এখনই। চোখকান খোলা রেখে নীতিনির্ধারক, সরকার ও প্রশাসনকে অনেকবেশী সজাগ থাকতে হবে এবং কঠোর অবস্থানে যেতে হবে। প্রয়োজন হলে জরুরীভাবে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।
আমি মনে করি একটি রাষ্ট্র তখনই সঠিকভাবে পরিচালিত হতে পারে যখন কেউ অন্যায় অপরাধ করলে তার সাজার ভয় থাকবে! যে সব অপরাধে সরাসরি জড়িত থাকলে ফাঁসি হবে,
যেমনঃ
* যে কেউ দুর্নীতি করলে ফাঁসি
* ক্ষমতার অপব্যবহার করলে ফাঁসি
* চোরাকারবারে জড়িত থাকলে ফাঁসি
* রাষ্ট্রতন্ত্রের সাথে ষড়যন্ত্র করলে ফাঁসি
* মিথ্যাচার করলে, তাতে ক্ষতি হলে ফাঁসি
এমন আইন ও আইনের দ্রুত প্রয়োগ করা হলে একজন নাগরিক, সরকারি কর্মকর্তা, অন্য যেকোনও ব্যক্তি অপরাধ করতে ভয়ে থাকবে। তখন কোন অবস্থাতেই রাষ্ট্র এবং রাষ্ট্রের নাগরিকদের সাথে দেশদ্রোহীতা বা বেঈমানি করতে কেউ চিন্তাও করবে না। কিন্তু বর্তমান সময়ে সকল শাখাপ্রশাখায় দেশপ্রেমিক রাষ্ট্রীয় কর্মকর্তার খুব অভাব, নাই বললেই চলে। রাষ্ট্র অন্ধকার থেকে যেটুকুন আলোতে এসেছে তার সবটুকুই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদানে। অন্যান্য যারা আছেন তারা সবাই মুখোশের আড়ালে ষড়যন্ত্রের সাথে লিপ্ত। কেউ কেউ হয়তো নানান কৌশলে ৭৫'র ১৫ আগস্টের পুনরাবৃত্তি ঘটাতে ফাঁদ পেতে বসে আছেন। আপন-পর কাছের দূরের কাউকেই বিশ্বাস করা যায় না, মোস্তাকও ছিলেন বুকের মানুষ; কিন্তু মাছের মাথা খাওয়া সেই মোস্তাকও পিঠে ছুড়ি মেরে রক্তাক্ত করেছেন ইতিহাস।
ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার সময় শেষ। এখন শুধু শত্রু চিনে ব্যবস্থা নিতে হবে। আর যদি সেটা করা না যায় তবে আবারও কাঁদো বাঙ্গালী কাঁদো বলে চিৎকারে বাংলার মাটি কম্পিত হতে পারে। সময় অনেক কঠিন।এসময়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে সহযোগিতা করতে হবে, রাষ্টকে রক্ষা করতে হবে। রাষ্ট্রীয় সম্পদের অবৈধ ভোগ, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, সন্ত্রাসী, চোরাকারবারি, অর্থ পাচারকারী এবং দলের ভিতরে যারা অনুপ্রবেশকারী আছে তাদেরকে বয়কট করতে হবে। জবাবদিহিতা শুধু শব্দে থাকলে হবে না, জবাবদিহিতা আক্ষরিক অর্থে বাস্তবায়ন করতে হবে। দূরদৃষ্টিসম্পন্ন মেধাবী, বিচক্ষণ, শক্তিশালী এবং গ্রহণযোগ্য প্রশাসক নিয়োগে সুদৃষ্টি রাখতে হবে। অপরাধ প্রমাণিত হলে কঠোর থেকে কঠোর সাজা নিশ্চিত করতে পারলেই কেবলমাত্র সুশৃঙ্খল রাষ্ট্র এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা যাবে। আপাতত এটুকু করতে পারলে সকল অনিয়মে লাগাম টানা যাবে। সুতরাং লাগামটা টেনে ধরুন, রাষ্ট্রকে নিরাপদ রাখুন।
মাহাবুব রহমান দুর্জয়
লেখক, গবেষক ও সংগঠক
'মুক্তমত' বিভাগে প্রকাশিত লেখা লেখকের একান্তই নিজস্ব ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.