নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-৩০ , ০৬:২৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণ ফলে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৯৩ পরীক্ষার্থী। সারাদেশে জিপিএ-৫ সহ বিভিন্ন স্তরে ৫ হাজারের কিছু বেশি পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এছাড়া আবেদন করে পাস থেকে ফেলও হয়েছে।
মঙ্গলবার পুনঃনিরীক্ষণ ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে যোগাযোগ করে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সারাদেশে দুই লাখ ৩৪ হাজার ৪৭১ শিক্ষার্থী চ্যালেঞ্জ করে আবেদন করে। এ কারণে বিভিন্ন বিষয়ের উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য মোট ৪ লাখ ৮১ হাজার ২২২টি বিষয়ের ফলে আপত্তি তোলা হয়।
এরমধ্যে ঢাকা বোর্ডে এক লাখ ৪৬ হাজার ২৬০, বরিশালে ২৩ হাজার ৮৫০, চট্টগ্রামে ৫২ হাজার ২৪৬, দিনাজপুরে ৪০ হাজার ৭৫, রাজশাহীতে ৪৪ হাজার ৬১, সিলেটে ২৩ হাজার ৭৯০, কুমিল্লা বোর্ডে ৩৯ হাজার ৩০৩, ময়মনসিংহে ৩১ হাজার ৩৩১, মাদরাসা বোর্ডে ২৮ হাজার ৪৮৪ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১৭ হাজার ৫৩৮টি বিষয়ে খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছে।
গত ৩১ মে এসএসসি ও সমমান পরীক্ষা ফল প্রকাশিত হয়। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৮৯৮, যা গত বছর পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। পরীক্ষার ফলে আপত্তি থাকা শিক্ষার্থীদের জন্য গত ১ জুন পুনঃনিরীক্ষণের আবেদন কার্যক্রম শুরু হয়ে ৭ জুন শেষ হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.