নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২৬ , ০৯:০৬ এএম
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সুবিধাবঞ্চিত নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান পরিস্থিতিতে তাদের সহায়তায় ৪৬ কোটি ৬৩ লাখ টাকা প্রণোদনা হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে। এ অর্থ ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক ও ২৫ হাজার ৩৮ জন কর্মচারীর মধ্যে বিতরণ করা হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে উপমন্ত্রী মবিবুল হাসান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিওবিহীন শিক্ষকদের জন্য ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা প্রণোদনা হিসেবে বরাদ্দ দিয়েছেন। এ অর্থ এমপিও সুবিধা পাচ্ছে না এমন ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক ও ২৫ হাজার ৩৮ কর্মচারীর মধ্যে বিতরণ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মমিনুর রশিদ আমিন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন-এমপিওভুক্ত শিক্ষকদের জন্য প্রণোদনা অর্থ অনুমোদন করেছেন। আমাদের কাছে এ অর্থ এখনও পৌঁছেনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.