নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১৪ , ০৯:৩৩ পিএম
ছবি: ইন্টারনেট
করোনা মহামারীর কারণে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ফের বাড়ানো হচ্ছে। আগামীকাল সোমবার (১৫ জুন) শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলোচনার মাধ্যমে এ ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেবে বলে এক সূত্রে জানা গেছে। এর আগে ৭ দফায় সাধারণ ছুটি বাড়ানো হলেও ৩১ মে সব কিছু খুলে দেওয়া হয়। তবে ১৫ জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ছুটি বহাল থাকে। এবার এ ছুটি ৩০ জুন পর্যন্ত করা হতে পারে।
জানা যায়, গেল ১৮ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। তবে করোনা মহামারীর প্রাদূর্ভাব না কমায় এ ছুটি বাড়তে থাক। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন গণমাধ্যমকে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে এখনও আলোচন হয়নি। তবে ৩০ জুন পর্যন্ত ছুটি বাড়াব।
আকরাম বলেন, ‘করোনা মহামারী প্রকোপ আকারে ধারণ করায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের হুমকির মধ্যে ফেলা হবে না। প্রতিদিন সংসদ টিভিতে ক্লাস সম্প্রচার করা হচ্ছে, বাসায় বসে তারা পাঠদান চালিয়ে যাবে। বর্তমানে শিক্ষার্থীদের বাসায় রেখে কীভাবে পরীক্ষা নেয়া সম্ভব সে বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.