নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২৬ , ০৯:৪১ এএম
ছবি: ইন্টারনেট
৩১শে এসএসসির ফলাফল প্রকাশ হওয়ার কথা থাকলেও এইচএসসিতে ভর্তি দেরি হওয়ার ইঙ্গিত দিলেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কলেজে ভর্তি আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুতে দেরি হতে পারে।
ঢাকা শিক্ষাবোর্ড চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কলেজে ভর্তি আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুতে দেরি হতে পারে। তবে, অনলাইনেই শুরু হবে ভর্তি প্রক্রিয়া; এমনটাও জানান তিনি।
তিনি বলেন, একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম গত পাঁচ বছরর থেকে আমরা যেভাবে করে আসছি সেভাবেই হবে। অনলাইনে ভর্তি কার্যক্রমের জন্য যে প্রস্তুতি দরকার তার সবকিছুই আমরা নিয়েছি। অতীতের মত এবছর কিন্তু এস এস সি ফলাফল প্রকাশের সাথে সাথে ভর্তি কার্যক্রম শুরু করতে পারছি না। ভর্তি কার্যক্রমে অংশ নিতে শিক্ষার্থীরা অনেক জায়গায় যাতায়াত করবে। ফলে বর্তমান পরিস্থিতিতে যে স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার তা তারা অনেক সময় পালন করতে পারবে না। তাই পরিস্থিতি স্বাভাবিক হলেই আমরা এ কার্যক্রম হাতে নিব।
কলেজ চূড়ান্ত হওয়ার পর শিক্ষার্থীকে কি কলেজে গিয়ে অন্যান্য আনুষ্ঠানিকতা সারতে হবে নাকি পুরো প্রক্রিয়াটিই অনলাইনে সম্পাদন করতে পারবে, সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
গত ৩ থেকে ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে বিশ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। আগামী ৩১শে মে দেয়া হবে এসএসসির ফলাফল।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.