আন্তর্জাতিক মা দিবস
মোঃ কবির নেওয়াজ রাজ
আপডেট: ২০২০-০৫-১০ , ০৪:৩৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ভালোবাসা দিবস হোক সবার প্রিয় মা ও বাবাকে ঘিরেই। পৃথিবীতে যদি কেউ বেশি ভালোবাসে সে হচ্ছে আমার মা। ভালোবাসা দিবস শব্দটির সঙ্গে আমরা সবাই পরিচিত।সন্তানের জন্য মায়ের আত্মত্যাগের কথা কে না জানে? এ জগতে একমাত্র মা-ই সন্তানের জন্য নিজের জীবন বাজি রাখতে পারেন। কিন্তু বড় হতে হতে অনেক সময় আমরা ভুলে যেতে থাকি মায়ের নিঃস্বার্থ আত্মত্যাগ।
অথচ মায়ের মাঝেই লুকিয়ে আছে স্বর্গীয় সুখ ও শেষ আশ্রয়।একমাত্র মা-ই নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসা দেন। আর মায়ের মতো ভালোবাসা অন্য কারও কাছ থেকে পাওয়া সম্ভবও নয়।
সব বিবেচনায় সত্যিকার অর্থেই ভালোবাসা দিবসটি মাকে ঘিরেই উদযাপন করা প্রয়োজন।মা, সে যে আমার পরম প্রিয়, পরম আপন। সে আমায় ঘিরে রাখে পরম আদরে, পরম মায়ায়।
মা যেন এক প্রশান্তির ডাক, সেই ডাকে রয়েছে এক মধুর আবেগ। মাকে ভালবাসি অনেক, সেই ভালবাসার অন্ত নেই।একটি মানুষের জীবনের সবচেয়ে সেরা অর্জন হচ্ছে তার মা । আমার জীবনের পুরোটা জুড়েই তো তুমি আছো মা ।আমি যখন প্রথম এই পৃথিবীর আলো দেখেছি, তখন ঠিক ঐ মুহূর্তে অশ্রুসিক্ত হয়েছিল আমার 'মা' এর দুচোখ।এমনকি আমি প্রথম যেদিন আমার আদ আদ গলায় 'মা' শব্দটি প্রথম উচ্চরণ করি সেদিনও আনন্দ অশ্রুতে ভিজেছিল আমার মায়ের দুচোখ।
এইদুটি ঘটনা যখন ঘটেছিল তখন আমি কিছুই বুঝতাম না, কিন্তু আজ এই মুহূর্তে যখন এই কথা গুলো লিখছি তখন নিজের অজান্তেই আমার দুচোখ ভিজে গেছে।আজ আমি অল্প হলেও বুঝতে পারছি মায়ের চোখের জলের মূল্যটা আমার কাছে কি? আমার জীবনের পুরোটা দিয়েও আমি তার তিল পরিমাণ ও শোধ করতে পারব কি না জানিনা।
আমার কাছে পৃথিবীর সবচেয়ে মিষ্টি শব্দ হলো 'মা', আর আমি আমার 'মাকে' খুব খুব... ভালোবাসি।প্রথম স্পর্শ মা,প্রথম পাওয়া মা,প্রথম শব্দ মা,প্রথম দেখা মা। মমতার মহল মা।পিপাসার জল মা।ভালবাসার সিন্ধু মা। উত্তম বন্ধু মা।ব্যাথার ঔষধ মা।কষ্টের মাঝে সুখ মা। চাদের ঝিলিক মা। স্বর্গের মালিক।পৃথিবীর সবচেয়ে সুখ কি জান?মা বাবার আদর।সব চেয়ে কষ্ট কি জান?মা বাবার চোখেরজল।সবচেয়ে অমূল্যরতন কি জান?মা বাবার ভালোবাসা।
আজ বিশ্ব মা দিবস,পৃথিবীর সকল মায়ের প্রতি রইল আমার শ্রদ্ধা ও ভালবাসা।মা " কোন নির্দিষ্ট দিবস নয়।রাত নয়, দিন নয়।মা সমস্ত পৃথিবীর আলকময়।প্রকৃত সন্তান সেই যে মাকে তিল ;পরিমান আঘাত না দেয়।
তোমরা মাকে এমন শব্দ বলনা ওই শব্দের আঘাতে মা উহ শব্দ বলে।মা শত পৃথিবীর রক্তের টান।মায়ের মত আপন কেউ নাই। এ দুনিয়াতে সবাই সবার সাথে বেইমানি/বিশ্বাসঘাতকতা করতেপারে। শুধু এক মাত্র মা তার সন্তানের সাথে বিশ্বাস ঘাতকতা করতে পারেনা। মা আজ আমি ঢাকাতে আছি কিন্তু তোমাকে অনেক মিস করতেছি।দু চোখের জল ধরে রাখতে পারতেছি না।মা তুমি আমার মা।মা তুমি আমার জান।মা তোমার ঋন কখনও শোধ করার মত নয়।মা তোমাকে অনেক অনেক ভালবাসি।
মোঃ কবির নেওয়াজ রাজ
সম্পাদক
মানুষের কল্যাণে প্রতিদিন।
'মুক্তমত' বিভাগে প্রকাশিত লেখা লেখকের একান্তই নিজস্ব ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.