নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১০ , ১১:৪৭ এএম
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাস মহামারির প্রভাবে যুক্তরাজ্যে আটকেপড়া ১৩০ জনের বেশি শিক্ষার্থীর আগামীকাল সোমবার (১১ মে) সকালে দেশে ফেরার কথা রয়েছে।লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, আজ রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (লন্ডন সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট বিজি-৪০৪১ ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়ে যাবে। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
এরপর আগামীকাল সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ বিমানটি অবতরণ করবে।
এর আগে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের অনুরোধে সরকার জাতীয় পতাকাবাহী এবং বাংলাদেশ বিমানবাহিনী কল্যাণ ট্রাস্ট (বিএএফডব্লিউটি) চার্টার্ডে পরিচালিত এ ফ্লাইটটির ব্যবস্থা করে।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম লন্ডন হিথরো বিমানবন্দরে (টার্মিনাল-২) এসব শিক্ষার্থীর সঙ্গে দেখা করতে পারেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.