করোনা পরিস্থিতে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ স্কুল-কলেজ: প্রধানমন্ত্রী

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৭ , ১০:৫৩ এএম

করোনা পরিস্থিতে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ স্কুল-কলেজ: প্রধানমন্ত্রী ছবি: সিটিজেন নিউজ

করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৭ এপ্রিল) গণভবনে রাজশাহী বিভাগের জেলাগুলোর সঙ্গে করোনা মোকাবেলায় করণীয় নিয়ে ভিডিও কনফারেন্সেও সময় এমনটা বলেন তিনি।

সকাল ১০টায় শুরু হওয়া এই ভিডিও কনফারেন্সে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক ও পু‌লিশ বা‌হিনী, সি‌ভিল সার্জন, নার্স, রাজনৈ‌তিক ব‌্য‌ক্তি, সেনাসদস‌্য, মস‌জিদের ইমাম, শিক্ষকসহ বি‌ভিন্ন পেশাজীবীর সঙ্গে করোনা প‌রি‌স্থি‌তি ও ত্রাণ বিতরণ নিয়ে মত‌বি‌নিময় করছেন।

এর আগে প্রধানমন্ত্রী ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ৪৮টি জেলার সঙ্গে মতবিনিময় করেন।