নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২২ , ০৮:৫০ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গ্রন্থাগারের ১৪টি কম্পিউটারের মনিটর চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় কেন্দ্রীয় গ্রন্থাগারের জানালা কাটা দেখতে পায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা।
নিরাপত্তাকর্মীদের খবর দেয়ার পরপরই প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে চুরির বিষয়টি নিশ্চিত হন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান জানান, দুর্বৃত্তরা কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের জানালা কেটে ১৪টি মনিটর চুরি করে নিয়ে গেছে। তবে এই কাজটি একদিনে করেছে বলে মনে হয় না। আমরা এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.