রোজিনা হোসেন ঝুমা
আপডেট: ২০২০-০৩-২৫ , ১১:৩৮ এএম
ছবি: সিটিজেন নিউজ
আসসালামু আলাইকুম, আমি রোজিনা হোসেন ঝুমা আমার এফ বি আইডি ঝুমা হোসেন। আমার জন্ম চট্টগ্রাম জেলায় ।সেখানেই বেরে ওঠা। আমার বাবা পেশায় একজন ইন্জিনিয়ার,মা গৃহিনী।আমরা তিনবোন একভাই। সবার ছোট আমি।
পরাশোনা করেছি চট্টগ্রামেই । চট্টগ্রামের একেখান গেটস্থ ভিক্টোরী মডেল হাই স্কুল হতে এস,এস ,সি পাশ করি।পরবর্তীতে চট্টগ্রাম সরকারী মহিলা কলেজ হতে এইচ,এস সি ,অনার্স ,মাষ্টার্স সম্পন্ন করি। বিষয় ছিল ফিলোসফি।
ফিলোসফি বিষয়টা সবাই খুব একটা ভালোভাবে নিত না সবাই ভাবতো এই সাব্জেক্টে পরে কি হবে। কিন্তু অনার্স প্রথম বর্ষেই আমি একটা স্কুলে জয়েন করি। ওখানে কিছুদিন চাকরী করার পর অনার্স সেকেন্ড ইয়ারে চট্টগ্রাম ইপিজেডের ইউনিভোগে এইচ আর ডিপার্টমেন্টে জয়েন করি। ওখানকার সিএফ ও স্যার আমাকে বলেছিলেন ফিলোসফি বিষয়টা থেকেই সব সাবজেক্টের উতপত্তি ।আর ফিলোসফির কিন্তল মানুষের চিন্তাভাবনা নিয়ে কাজ। আর এইচ আর এর কাজ ও একই।মানুষ নিয়ে কাজ।তাই আমরা তোমাকে রিক্রুট করলাম।এর পরবর্তীতে কর্ণফুলী ইপিজেডের ক্যানপার্ক এ্যাপারেল প্রাইভেট লিমিটেড এ জব করেছি। বিদেশে এই সাবেজেক্টের বিশাল চাহিদা ।যা আমার মনে আত্মবিশ্বাসকে মজবুত করেছিল।সারকুলারটা আমার এক ছোট ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছিলাম।
বিয়ের পর চট্টগ্রামের জব ছেরে ঢাকা চলে আসি।আত্মনির্ভরশীল থাকাটা সবসময়ই আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল। আর ছোটবেলা থেকেই কিভাবে মানুষ চাকরী দেওয়া যায় এধরনের চিন্তা মাথায় ঘুরতো। কিছুদিন একটা বুটিকের কিছু অর্ডারের কাজও করেছিলাম ছাত্রজীবনে। কিন্তু মনে হয়েছিল এখানে পরিশ্রমের মূল্যমান যথার্থ নয়। পরিশ্রমের চেয়ে মেধার মূল্যমান বেশী।তাই জব কন্টিনিউ করেছিলাম। সেই সুপ্তইচ্ছা সুযোগের অপেক্ষায় ছিল উদ্যোক্তা হওয়ার । বিয়ের পর প্রথম সন্তান হওয়ার পর কিছুদিন চেষ্টা করেছিলাম চাকুরী কন্টিনিউ করার।কিন্তু সন্তানের জন্য বেশীদিন করা হয় নি। আত্মনির্ভরশীল থাকার চেষ্টা অব্যহত ছিল। একদিন আমার হাসব্যান্ডের পরামর্শেই শুরু করেছিলাম ডিজাইনার কালেকশন নামে অনলাইন পেজটি।
অনলাইনে ব্যবসা করা সহজ নয়। একজন অন্টারপ্রুনার হতে হলে অবশ্যই পন্যের কালেকশনে নতুনত্ব থাকতে হবে। চেয়েছিলাম সবার চেয়ে নিজেকে একটু আলাদাভাবে উপস্থাপন করতে ।কিন্তু মূলধন স্বল্পতার কারনে একা আগানো সম্ভব হচ্ছিল না। তখন সহযোগী হয়ে আমার এক বড় ভাই আমার সাথে যুক্ত হন এবং আমরা হ্যান্ডব্লক প্রিন্ট নিয়ে কাজ শুরু করে দিই। নিজেদের ডিজাইন করা পন্য কারিগর দিয়ে কাজ করিয়ে তৈরী করছি। ভাইয়ার মগবাজার ওয়ারলেসে একটি টেইলারিং শপ ও আছে। যেখান থেকে আমরা আমাদের পন্য অফলাইনে ও সেল করছি।
উদ্যোক্তা হতে হলে অবশ্যই পন্যের গুনগতমানের দিকে লক্ষ্য রেখে পন্য কালেক্ট করতে হবে। অনলাইন অনেক বড় একটা মার্কেটপ্লেস ।এখানে পন্যের মান নিশ্চিত করতে পারলে এটার সুনিশ্চিত উজ্জ্বল ভবিষ্যত রয়েছে। আমি আমার পেজ বুস্ট করে প্রচারনা করি।পাশাপাশি নারী উদ্যোক্তার খোঁজে (In search of Women Entrepreuner) গ্রুপে এক্টিভ আছি। যেখান থেকে আমার এবং আমার পেজের গ্রহনযোগ্যতা বাড়ছে। আমি নারী উদ্যোক্তার খোঁজে গ্রুপটির প্রতিষ্ঠাতা উর্মির রহমান আপুর কাছে কৃতগ্ঞ আমাদের জন্য এরকম একটা নিরবিচ্ছিন্ন নিরাপদ প্ল্যাটফর্ম তৈরি করেছেন। নারী উদ্যোক্তার খোঁজে (In search of Women Entrepreuner) গ্রুপটির কারনে দিনে দিনে আরো বেশী আত্মপ্রত্যয়ী হয়ে উঠছি।
ভবিষ্যতে এটাকে আরো বড় করে করার ইচ্ছা আছে।যদি আল্লাহ চান আমার চেষ্টায় আমি চট্টগ্রামেও এর একটা শোরুম করতে চাই।
স্টার্ট আপদেরকে অবশ্যই গদবাধা আইডিয়া থেকে বের হয়ে আসতে হবে এবং নিজের আইডিয়াতে নতুন কিছু উপস্থাপনের চেষ্টা করতে হবে।তবেই তারা এই প্রতিযোগীতায় টিকে থাকতে পারবে। অনলাইন বিজনেস পুরোটাই নেটওয়ার্কিংয়ের ব্যপার ।তাই যতো বেশী মানুষের সাথে মিশবে তত ভালোভাবে মানুষকে জানতে পারবে এবং গ্রহনযোগ্যতা তৈরী হবে।
তরুনদেরকে অবশ্যই আত্মবিশ্বাসী ,ক্রিয়েটিভ হতে হবে এবং সঠিক পথে পরিশ্রমকে কাজে লাগাতে হবে তবেই তারা সফলতা অর্জন করতে পারবে।
আমার হাসব্যান্ডের অনুপ্রেরনা না থাকলে কখনই আমার এটা শুরু করাই হয়ত হত না। সে সবসময়ই বলতো তুমি পারবা তোমাকে দিয়ে হবে। এই সাহসটাই আমাকে আত্মপ্রত্যয়ী করেছিল।
ছোটবেলা থেকেই আমার মধ্যে আত্মনির্ভরশীল থাকার ব্যপারটা কাজ করতো। এটাই প্রধান কারন ছিল যে আমি কখনই বসে থাকার বান্দা ছিলাম না। আর তাই প্রত্যেকটা কাজই আমি আমার ১০০% দিয়ে করার চেষ্টা করেছি সবসময়।
আমার মূল ফোকাস দেশীয় পণ্য নিয়ে। আমি মূলতঃ হ্যান্ড ব্লক প্রিন্ট দিয়ে সব রকমের পণ্যে কাজ করার চেষ্টা করছি। এছাড়াও হোম ডেকর আইটেম বিছানার চাদর, কুশন কাভার,ডাইনিং ক্লথে ব্লক দিয়ে ডিজাইন করছি।
আমি উদ্যোক্তা হওয়ার পর সবচেয়ে বেশী সহযোগীতা পেয়েছি আমার বাবার বাড়ী এবং শশুর বাড়ী থেকে ।তাই তাদের কাছে আমি সবচেয়ে বেশী কৃতগ্ঞ ।পরিবারের সাপোর্ট ছারা কখনই সম্ভব ছিল না।
একটি সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশ চাই যেখানে কোন হানাহানি ,হ্রেষাহ্রেষি থাকবে না।
রোজিনা হোসেন ঝুমা
ব্যবস্থাপনা পরিচালক
ডিজাইনার কালেকশন
'মুক্তমত' বিভাগে প্রকাশিত লেখা লেখকের একান্তই নিজস্ব ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.