সব শিক্ষা প্রতিষ্ঠান ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-২৪ , ০২:৪৫ পিএম

সব শিক্ষা প্রতিষ্ঠান ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা

করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এরআগে, গত ১৮ মার্চ শিক্ষা মন্ত্রনালয় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছিলো।

ওই সময়কে বাড়িয়ে আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (২৪মার্চ) চিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।