সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-৩১ , ১২:১৯ পিএম
ছবি । সিটিজেন নিউজ
২০২১ শিক্ষাবর্ষের বই উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ভার্চুয়ালি আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন।
প্রতিবছর গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করলেও এবার করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়ালি বই উৎসবের উদ্বোধন করেন সরকারপ্রধান। ভার্চুয়ালি আয়োজিত এ অনুষ্ঠানে ২৩ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন প্রধানমন্ত্রী। এর মধ্যে মাধ্যমিকের ১৪ জন এবং প্রাথমিক স্তরের ৯ জন শিক্ষার্থী রয়েছে। পরে সারাদেশে পর্যায়ক্রমে ১২ দিনে শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার কারণে নিজ নিজ স্কুলে বই বিতরণ করা হবে। জানুয়ারি পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হলে ডিজিটাল মাধ্যমে ক্লাস চলবে।’
এ সময় স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ কার্যক্রমের ব্যবস্থা করায় শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন- শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বই উৎসবে উপস্থিত ছিলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.