সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-২৫ , ০৯:৪৪ এএম
ছবি । সিটিজেন নিউজ
করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিক পর্যায়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে নির্দেশনা আসতে পারে আজ বুধবার। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত থেকে ভর্তি সংক্রান্ত বিষয়ে নিদের্শনা দিবেন।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে।
সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনার সংক্রমণের কারণে চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা, অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও বাতিল করা হয়েছে। সবশেষ এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষাও বাতিল করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.