সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১০-১৬ , ১০:০৫ পিএম
সরকার শিক্ষানীতি সংশোধন করার উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে বাংলাদেশ পঞ্চম জাতীয় যুব পরিবার পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ইতিমধ্যে দেশের বিপুল জনসংখ্যাকে শিক্ষার আওতায় আনা হয়েছে। এখন প্রয়োজন শিক্ষার গুণগত মান অর্জন। শিক্ষার সকল পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। একটি সমন্বিত শিক্ষা আইন প্রণয়ন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, আমাদের প্রায় ১০ বছর আগে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। এই দীর্ঘ সময়ে অনেক পরিবর্তন সাধিত হয়েছে। তাই এখন শিক্ষানীতিকে সংশোধন, পরিমার্জন, সংযোজন ও যুগোপযোগী করা প্রয়োজন বলে সরকার শিক্ষানীতি সংশোধন করার উদ্যোগ গ্রহন করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর বলেন, কিশোরী মায়ের স্বাস্থ্য সেবা ও পুষ্টিগত চাহিদা পূরণ করার পাশাপাশি তাদের মৃত্যুহার কমিয়ে আনার ওপর নজর দেয়া হচ্ছে। ইতিপূর্বে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে কৈশোরবান্ধব সেবা কেন্দ্রের সময় দুপুর ২টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.