সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-০৭ , ০২:৪৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করেই এইচএসসির ফলাফল নির্ধারণ করা হবে। বুধবার (৭ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়,এ বছর এইচএসসি পরীক্ষা হবে না। জেএসসি-এসএসসি পরীক্ষার ফলের গড়ের ভিত্তিতে এইচএসসির মূল্যায়ন করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা সরাসরি পরীক্ষা গ্রহণ না করে একটু ভিন্নভাবে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছি। যারা এইচএসসি পরীক্ষার্থী, তারা দুটি পাবলিক পরীক্ষা- জেএসসি এবং এসএসসি পরীক্ষা পার করে এসেছে। সে দুটির ফল বিবেচনা করে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছি। জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলের গড়ের ভিত্তিতে এইচএসসির মূল্যায়ন করবো।
এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকসহ সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.