৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-০১ , ০২:০৬ পিএম

৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ছবি: সিটিজেন নিউজ

করোনার মধ্যে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নতুন করে বাড়িয়েছে সরকার। এই সময়ে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে থাকারও নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে এ কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, ‘শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই সময়ে দেশের সব রকমের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।