ইউনিয়ন ব্যাংকের বাজালিয়া উপশাখার উদ্বোধন

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-২৬ , ০৯:১৮ পিএম

ইউনিয়ন ব্যাংকের বাজালিয়া উপশাখার উদ্বোধন ছবি: সিটিজেন নিউজ

শরীয়াহ্ ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর বাজালিয়া উপশাখা শুভ উদ্বোধন হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে এটি উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ঢাকায় অবস্থিত প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের  মাধ্যমে উপশাখাটি শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল এবং মো. নজরুল ইসলাম ও সাতকানিয়া পৌরসভার মেয়র মো. যোবায়ের।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ, চট্টগ্রামের বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উপলক্ষে এক দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।