নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৬-০৩-০১ , ০৯:১৭ এএম
ছবি: নাগরিক পত্রিকা
নাগরিক পত্রিকার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া প্রতিনিধি শহীদুল্লাহ ওসমানীর জন্মদিন আজ। আজ তার ৫৬তম জন্মদিন। ১৯৭০ সালের এই দিনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
তার জন্মদিন উপলক্ষে 'নাগরিক পত্রিকা' পরিবার এবং কলাপাড়া-রাঙ্গাবালী ও মহিপুর এলাকার সর্বস্তরের প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়েছে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক তুখোড় ছাত্রলীগ নেতা এবং পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শহীদুল্লাহ ওসমানী-র ৫৬তম জন্মদিন। ১৯৭০ সালের এই দিনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
কর্মবীর এক নেতার প্রতিচ্ছবি: শহীদুল্লাহ ওসমানী কেবল একজন রাজনৈতিক নেতাই নন, তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। ২০২২ ও ২০২৩ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ অধিবেশনের সফর সঙ্গী হিসেবে এবং ইতালিতে অনুষ্ঠিত FAO সম্মেলনে তার উপস্থিতি তৃণমূল কর্মীদের গর্বিত করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করা এই নেতা দীর্ঘকাল ধরে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে রাজপথে সক্রিয় রয়েছেন।
একইসাথে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে বিভিন্ন ব্যবসা এবং নাগরিক পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছেন।
কলাপাড়া ও রাঙ্গাবালী এলাকার জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীরা এক যৌথ বিবৃতিতে বলেন:
"শহীদুল্লাহ ওসমানী আমাদের এলাকার মাটি ও মানুষের নেতা। ১/১১-এর দুঃসময় থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তার ত্যাগ আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজকের এই বিশেষ দিনে আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আগামী দিনে তার বলিষ্ঠ নেতৃত্বে পটুয়াখালী-৪ আসন একটি স্মার্ট ও আধুনিক জনপদে পরিণত হবে বলে আমাদের বিশ্বাস।"
জানা গেছে, জন্মদিনে বড় কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও পটুয়াখালীর নিজ বাসভবনে কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সকাল থেকেই তাকে শুভেচ্ছা বন্যায় ভাসিয়ে দিচ্ছেন অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.