নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৬-০৩-০২ , ০১:২৬ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষক নেতা বলরাম চক্রবর্তীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর।
শোকবার্তায় বাকবিশিস নেতারা উল্লেখ করেন, বাংলাদেশের শিক্ষলদের ন্যায়সংগত অধিকার আদায়ে শিক্ষক নেতা বলরাম চক্রবর্তীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি একজন প্রথিতযশা শিক্ষক, দক্ষ সংগঠক ও সত্যিকারের মানবিক মানুষকে হারালো।
নেতৃবৃন্দ প্রয়াত অধ্যাপক বলরাম চক্রবর্তীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
উল্লেখ্য, বাকবিশিস মানিকগঞ্জ জেলার কমিটির সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জের গড়পাড়া হাফিজ উদ্দিন কলেজের সহকারী অধ্যাপক বলরাম চক্রবর্তী আজ রবিবার ভোর ৪ টায় পরলোকগমন করেছেন।
তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগছিলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.