নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৬-০২-১২ , ০৯:৩৬ এএম
নাগরিক পত্রিকার ভার্জিনিয়া প্রতিনিধি শহীদুল্লাহ ওসমানের গত ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি স্থানীয় বিশেষায়িত চক্ষু ক্লিনিকে সফলভাবে চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে চোখের জটিল সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন সফল হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি হাসপাতালের তত্ত্বাবধানে পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকরা আশা প্রকাশ করেছেন, দ্রুত সুস্থ হয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন।
শহীদুল্লাহ ওসমান দীর্ঘদিন ধরে প্রবাসে থেকে সাংবাদিকতা পেশায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সাফল্য ও সামাজিক কর্মকাণ্ড তুলে ধরতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। তার পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীরাও সবার কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।
নাগরিক পত্রিকা পরিবার তার দ্রুত সুস্থতা কামনা করছে এবং খুব শিগগিরই তাকে আবার সক্রিয় দায়িত্বে দেখতে চায়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.